চাটখিলে আলহাজ্ব নুরুল হক স্মৃতি মিনি গোলপোস্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আনোয়ার হোসেন,বুরো প্রধান চট্টগ্রাম :নোয়াখালীর চাটখিলের পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন এর উদ্যোগে মরহুম আলহাজ্ব নুরুল হক স্মৃতি একদিনের মিনি গোলপোস্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শনিবার ৭ জানুয়ারি সকাল আট টা থেকে বিকেল পাঁচটা টা পর্যন্ত অনুষ্ঠিত এই টুনামেন্টে জুনদপুর সেতুবন্ধন একাদশ চ্যাম্পিয়ন এবং পাল্লা ব্যাচেলর স্টার একাদশ রানার্সআপ হয়।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এল ই ডি টিভি এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এল ই ডি টিভি তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, সুপ্রিম কোর্টের আইনজীবি, ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষা ও ক্রিড়ানুরাগী, মরহুম আলহাজ্ব নুরুল হক কন্ট্রাক্টরের সন্তান ব্যারিস্টার মনির হোসেন কাজল।
এসময়ে তিনি শীতার্তদের মাঝে বিপুল পরিমাণ কম্বল বিতরণ করেন। এছাড়া তিনি চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুরে দুস্থ ও অসহায় মানুষের জন্য একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষনা দেয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের নেতা সামছুল আলম কিশোর, মোহাম্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হালিম (বি.এস.সি),ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অবঃ) মোঃ জাকির হোসেন মনু।
এই টুর্নামেন্টের পুরো খেলা পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম।উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন, মোঃ আমির হোসেন (মিজান), তাজুল ইসলাম চৌধুরী, ইউ পি সদস্য মোঃ জাফর ইসলাম প্রমূখ।










