রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে আটক ১
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুদি মনিহারি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক মুদি দোকানিকে আটক করেছে এলাকাবাসী। পরে ৯৯৯-এ কল দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।মঙ্গলবার বিকালে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় ঘটে ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান , হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮), নিজের মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে পড়ে পুরো এলাকার মানুষ।
মঙ্গলবার বিকালে এলাকাবাসী তাকে ওই মুদি দোকানে এক নারীসহ আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সাবজেল হোসেন বলেন, এলাকাবাসী আনোয়ার হোসেন নামে একজনকে মাদক সহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।













