রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ জনকে কারাদন্ড

জুন ২৩ ২০২৬, ১৭:৫৭

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত হাসমত কাজীর ছেলে কবীর কাজী, হাওলিপাড়া এলাকার কবির ভুঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়া ও সিদ্দিক ভুঁইয়ার ছেলে রোহান ভূঁইয়া।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন জানান, মাদক বিক্রি ও সেবনকালে ওই তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত কবীর কাজীকে এক বছর এবং সবুজ ভূইয়া ও রোহান ভূঁইয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও