বালিয়াডাঙ্গীতে জমি দখল, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

জুলাই ০১ ২০২৬, ১১:১৩

Spread the love

উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ২ নং চাড়োল ইউনিয়নে বেহারীপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার পারপুগী গ্রামের বাসিন্দা মো. মনজুর আলম।এতে বিবাদীগণ হলেন মো, আনারুল ইসলাম (৪৫)মো,দেলোয়ার হোসেন (৫৭) মো মামুন ইসলাম (২৫)।

অভিযোগে তিনি উল্লেখ করেন,২৪/১১/২৩ সালে তিনি জমিটি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসতে ছিলেন। ভোগদখলে থাকা জমি নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে অভিযোগকারীর কাছে ২০ লক্ষ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে জমিতে চাষাবাদ করতে না দেওয়া ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অভিযোগে বলা হয়, রাতের অন্ধকারে অভিযুক্তরা অভিযোগকারীর বাগানের শতাধিক মেহগনি গাছ কেটে ফেলে, যার ফলে প্রায় ৩২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগকারী ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও