ঠাকুরগাঁওয়ে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি, নেতৃত্বে নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস

জুলাই ০৪ ২০২৬, ২২:৪২

Spread the love

জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁও জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন গতি এসেছে। সড়ক, সেতু, খাল পুনঃখনন, হাট-বাজার উন্নয়ন, সামাজিক অবকাঠামো নির্মাণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রস্তাব প্রণয়নে জেলা এলজিইডি ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস-এর তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, প্রস্তাব প্রেরণ ও বাস্তবায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় শত শত কিলোমিটার সড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ, গ্রামীণ বাজার আধুনিকীকরণ, খাল পুনঃখনন এবং মসজিদ, মন্দির, কবরস্থান ও ঈদগাহসহ সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিঙ্গিয়া–গোয়ালপাড়ী খালের পুনঃখনন কাজ চলমান রয়েছে। পাশাপাশি বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প, সীমান্ত সড়ক শক্তিশালীকরণ, লাস্ট মাইল কানেক্টিভিটি, গ্রামীণ সড়ক সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও জেলায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও উন্নয়নমুখী উদ্যোগে জেলার জন্য উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প ও বরাদ্দ নিশ্চিত হয়েছে। সেই প্রকল্পগুলো বাস্তবায়নে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ঠাকুরগাঁওয়ের যোগাযোগ ব্যবস্থা, কৃষি, অর্থনীতি ও জনসেবায় ইতিবাচক পরিবর্তনের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও