রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে ভুয়া/খাড়া দলিল করে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

অক্টোবর ১০ ২০২৬, ১৩:৪২

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম ও সারা রিসোর্ট নামে তিনটি প্রকল্পের বিরুদ্ধে খাড়া দলিল বা ভুয়া দলিল করে নিরীহ মানুষের জমিতে বালু ভরাট করে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের এলাকায় ফরটিস গ্রুপের অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রূপগঞ্জ ইউনিয়নের বাঘবেড়, টিনর, কেয়ারিয়া এলাকায় ফরটিস গ্রুপ নামে আবাসন প্রকল্প গড়ে করে তোলা হয়। ফরটিস গ্রুপের অধীনে প্লাটিনাম ও সারা রিসোর্ট আরো দুটি প্রকল্প চালু করে।

প্রকল্প চালুর পর থেকেই সাধারণ মানুষের জমিতে বালু ভরাট করে জোরপূর্বক দখল করতে থাকে ফরটিস গ্রুপ। সম্প্রতি ভুয়া বা খাড়া দলিল করে নিরীহ মানুষের প্রায় ২০ বিঘা জমি জোরপূর্বক দখল করে বালু দিয়ে ভরাট করে ফেলেন আবাসন প্রকল্পটি।

বালু ভরাটে বাধা দিতে গেলেই ফরটিস গ্রুপের সন্ত্রাসীরা তাদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ফরটিস গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রশাসন ফর্টিস গ্রুপের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের ব্যাপারে ব্যবস্থা না নিলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও ও ঢাকা বাইপাস ৩০০ ফিট সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও