বালিয়াডাঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কন্যা দিবস পালিত

অক্টোবর ১২ ২০২৬, ১৭:৫৮

Spread the love

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে কন্যা দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস ।আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আহসান উল হক, সমবায় অফিসার নাজমুল হক, কৃষি অফিসার তামান্না ফেরদৌস ,মাধ্যমিক শিক্ষা অফিসার রওসনআরা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় ,সমাজসেবা অফিসে রমজান আলী, দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিতেন চন্দ্র রায় ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করতে পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ এবং মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা কন্যাশিশুদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও