বিএনপি’র এমপি প্রার্থী ফয়সল আমিনের কাছে রাস্তা পাকাকরণের দাবি এলাকাবাসীর

অক্টোবর ১৭ ২০২৬, ১৫:১০

Spread the love

ঠাকুরগাঁও প্রতিনিধি: নুরে আলম সাদ্দাম ঠাকুরগাঁওয়ের ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোলানি শিহিপুর এলাকার রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিএনপির এমপি প্রার্থী ফয়সল আমিনের কাছে রাস্তা পাকাকরণের দাবি এলাকাবাসীর। প্রার্থী ফয়সল আমিনের কাছে এ দাবি তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণ না হওয়ায় তাঁদের চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে রাস্তায় কাদা ও পানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি পাকা করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বিএনপির প্রার্থী ফয়সল আমিন রাস্তাটি পাকাকরণের দাবিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘবে মোলানি শিহিপুর এলাকার রাস্তাটি দ্রুত পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও