৬ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী জামাল
বরিশাল: বরিশাল নগরীর ঘনবসতিপূর্ন ওয়ার্ড ৬ নং ওয়ার্ড। বিগত পাঁচ বছরে তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি এ ওয়ার্ডে। বর্তমান এ ওয়ার্ডটির সমস্যার অন্ত নেই। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সবথেকে বড় সমস্যা এ ওয়ার্ডটিতে।এছারাও গগনগলি,সারপট্টি,সিলভার পট্টি,পুরান হাটখোলা,মরিচপট্টিসহ একাধিক রাস্তার বেহাল দশাসহ খানা-খন্দে রয়ে গেছে ঝুঁকিপূর্ণ।বর্তমান কাউন্সিলরে হাবিবুর রহমান উন্নয়নে তেমন ভূমিকা ছিল না বলে অভিযোগ ওয়ার্ডবাসীর। আগামী ৩০ জুলাই বিসিসি নির্বাচনে এ ওয়ার্ডটির কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনে নেমেছেন চারজন।বর্তমান কাউন্সিলর এম ডি হাবিবুর রহমান,আক্তারুজ্জামান,খান মোঃ জামাল হোসেন এবং মোঃ আতাউল গনি।চার প্রার্থীর মধ্যে জামাল হোসেন ২০০৮ সালে নির্বাচনে অল্প ভোটে হারলেও এরপর থেকে নগরীর ৬ নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করে গেছেন বলে জানায় ওয়ার্ডবাসী। বর্তমান নির্বাচনে এ ওয়ার্ডের ভোটাররা তাকেই বেছে নিয়েছে বলে লোকমুখে শোনা যাচ্ছে।এ বিষয়ে জামাল হোসেন জানায় ওয়ার্ডবাসীর দাবির প্রেক্ষিতে আমি এবার নির্বাচনে নেমেছি।আমার ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে।কাউন্সিলর না থাকা অবস্থায়ও এ ওয়ার্ডের উন্নয়নে কাজ করেছি।সর্বদা ওয়ার্ডটি উন্নয়নের চেষ্টা চালিয়েছি।ওয়ার্ডের মাদক নির্মূল করতে মতবিনিময় সভা করেছি।ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা ও পানি।এখানে রাস্তা যা রয়েছে তা সবগুলোই খানা-খন্দে জনজীবন বিপর্যস্ত । আমি নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের প্রথম কাজ হবে আমার।এছারা আমার ওয়ার্ডে আর একটি প্রধান সমস্যা পানি সমস্য।আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডে ওয়াসা পানির লাইন সংযোগ এনে ওয়ার্ডবাসীর পানির কষ্ট দুর করবো।সবকিছু মিলিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের এ ওয়ার্ডটি উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তোলা হবে।








