রূপগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

অক্টোবর ২৩ ২০২৬, ২৩:০৪

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তাররা হলো রাহাত মোড়ল, রায়হান, ফেরদৌস হাওলাদার ও টিপু মিয়া।

রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাহউদ্দিন আহমেদ জানান, গত ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আল-রাফি হাসপাতালের সামনে পাকা রাস্তা থেকে আব্দুস সহিদ ওরফে লাদেন এবং রুমিনা আক্তারকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির ভাড়াটিয়া রায়হানের ভাড়া করা একটি কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে গতকাল শুক্রবার অভিযান চালায়। এ সময় আটকে রাখা অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও