বাবাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি মানিকখালী রেল স্টেশনের কাছে সিগন্যাল অতিক্রম করার সময় হাসেন আলী নামে এক মোটরসাইকেল আরোহী ট্রেন লাইনের ওপর আটকা পরে। এ সময় লাইনের অপর পাশে থাকা তার সাত বছর বয়সের মেয়ে লিজা দৌড়ে এসে পেছন থেকে ধাক্কা দিয়ে বাবাকে পার করে দেয়। কিন্তু, বাবা রেললাইন অতিক্রম করতে পারলেও ততক্ষণে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিজার।








