বালিয়াডাঙ্গী প্রেসক্লাব সদস্যদের সম্মানে ইফতার মাহফিল
জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব-এর উদ্যোগে প্রেসক্লাব সদস্যদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মার্চ) উপজেলা অডিটোরিয়াম রুমে সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার ভূমি আহসান উল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন বক্তব্য দেন অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনায় বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম।













