কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা”

জুন ১১ ২০২৬, ০৮:১৭

Spread the love

জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দাম: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে, আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে, কোর্স পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস ,বিশেষ অতিথি হিসেবে কোর্স সমন্বয়ক মো,সোহেল রানা, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সহ প্রশিক্ষণ অংশগ্রহণকারী বৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , সরকার সকল সেক্টরে সমান উন্নয়ন করতে চান। সে জন্য বাঁশ ঝাড় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে,ইহার অর্থনৈতিক ও আঞ্চলিক গুরুত্ব অনেক বেশি। তিনি আরো বলেন ১ দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে এবং ৩০ জন প্রশিক্ষনার্থীদের কৃষককে যেভাবে বুঝানো হয়েছে আশা করি আপনারা সুন্দর মত এই কাজটি বাস্তবায়ন করবেন এবং অন্যজনকে বুঝানোর চেষ্টা করবেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও