যাত্রাবাড়ী থানার ৪৯ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব হলেন সজিব হোসেন
আগমনী ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত যাত্রাবাড়ী থানার ৪৯ নং ওয়ার্ডের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ মে ২০২৬ তারিখে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে মোঃ সজিব হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এর আগে সজিব হোসেন যাত্রাবাড়ী ৪৯ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যূগ্ন আহবায়ক ও থানা ছাত্রদলের সদস্য হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
নবগঠিত ওয়ার্ড কমিটির সদস্য সচিব দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ সজিব হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৪৯ নং ওয়ার্ড ছাত্রদল সবসময় রাজপথে থাকবে। আমাদের প্রথম লক্ষ্য হলো ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিটে পরিণত করা। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে তিনি আদর্শ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।













