টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মেসার্স নাফি টেডার্স এর বিরুদ্ধে 

আগস্ট ০৪ ২০২৬, ২২:২২

Spread the love

উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার  ২নং চাড়োল  ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রবিবার (২ আগস্ট ) ইউনিয়ন পরিষদে  সুবিধাভোগীদের মাঝে পণ্য বিতরণ করা হয়।

জানা যায়, অনেক সুবিধাভোগী  পণ্য নিতে আসতে পারেননি তারা জানেন না যে টিসিপি পূর্ণ দেয়া হবে তাদের বক্তব্য অনুযায়ী জানা যায় মাইকিং করা হয় নাই এবং মূল্য তালিকা ব্যানার টাঙ্গানো হয় নাই। বাবুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন আমি কিছু পণ্য নিয়েছি চাল ছাড়া যার মূল্য ৪৫৮ টাকা আমার কাছে নেয়া হয়েছে ৪৬০ টাকা এভাবে প্রতি সুবিধাভোগীদের  কাছ থেকে ২ টাকা করে বেশি নেওয়া হচ্ছে।

আরেক সুবিধাভোগী  বলেন আমি কার্ড এবং টাকা পূর্ণ নেওয়ার জন্য দিয়েছি আমার টাকাও নেই এবং টিসিবি কার্ড গুলো নেই। কার্ড গুলো নাকি কেউই নিয়ে চলে গেছে ডিলারের লোকজন বলতেছে। নিয়ম অনুযায়ী সুবিধাভোগীরা  টিসিবির ডিলারের কাছ থেকে পণ্য নিতে আসলে কার্ড  থাকায় সত্বেও পুণ্য নেই বলে  তাদের ফিরিয়ে দেওয়া হয়।

সুবিধাভোগী বাবলু হোসেন বলেন ২ কেজি মসুর ডালে ২০ থেকে ৩০ গ্রাম কম ১ কেজি চিনিতে ২০গ্রাম  কম  সুবিধাভোগীরা সব চাড়োল ইউনিয়নের বাসিন্দা ।

এই ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুল্লাহর সাথে কথা বললে উনি বলেন টিসিবি পূর্ণ বিতরণ করবে আমাকে অবগত করেছে কিন্তু মাইকিং করার কথা আমি বলেছি ।

প্যানেল চেয়ারম্যান টুলটুল ইসলামের কাছে জানতে চাইলে উনি বলেন আমাকে শুধু অবগত করেছে।

মেসার্স নাফি ট্রেডাসের মালিকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করলে ফোন রিসিভ করে কেটে দেয় ।

এই  ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন  কুমার দাসের  কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উনি বলেন সত্যতা পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও