বালিয়াডাঙ্গীতে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগ: প্রতিবাদে মানববন্ধন
জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা ও জাতীয়তাবাদী ছাত্রদল।
গত মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে, ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস ও সমাজসেবা অফিসার সদস্য সচিব রমজান আলী এর স্বাক্ষরিত ফলাফল শীট নোটিশ বোর্ডে প্রকাশ হওয়ার পর থেকেই নানামুখী সমালোচনা শুরু হয়। এই প্রকাশিত ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বুধবার (১২আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীবৃন্দুর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত মেধার মূল্যায়ন করা হয়নি। পরীক্ষায় ব্যাপক অনিয়মের মাধ্যমে পছন্দের ও পরীক্ষা না দিয়েও ও পরীক্ষা না দিও প্রার্থীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে দাবি করে ছাত্রদলের নেতারা অবিলম্বে এ ফলাফল বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় মূল্যায়নের জোর দাবি জানান।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল নেতাসহ স্থানীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ বড়বাড়ি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন শুভ আমজানখোর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি রাজু ইসলাম পাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রমজান আলী উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মী অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের বিতর্কিত ফলাফল বাতিল করে ছাত্রদলের প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে নতুন ফলাফল ঘোষণার দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তীতে লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে ঠাকুরগাঁ জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ পেরন করবেন বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এই সময় বক্তারা আরো বলেন সমাজসেবা দায়িত্বপ্রাপ্ত অফিসার রমজান আলী ও নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস টাকার বিনিময়ে এই ফলাফল ঘোষণা করেন এবং তাদের অপসারণ ও বিচারে আওতায় আনতে জোর দাবি জানান ছাত্রদলের নেতারা বলেন বেশিরভাগে নিয়োগ দিয়েছে জামাত আওয়ামী লীগ ও সাংবাদিকগণকে তারা বলেছেন জামাত আওয়ামী লীগ ও সাংবাদিকরা কি আন্দোলনে গিয়েছিল আজকে আমরা সুবিধা থেকে বঞ্চিত অবিলম্বে এটার প্রতিকার চাই
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস ও দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা অফিসার রমজান আলী উনাদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি













