বালিয়াডাঙ্গীতে  জাতীয় মৎস্যপক্ষের সমাপনী, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আগস্ট ১৯ ২০২৬, ০৭:৫৭

Spread the love

জেলা প্রতিনিধি নূরে আলম সাদ্দাম :ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল দুপুর (৩)টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন কমিটি, আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ  এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার  নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিউল, মাডি যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী, মৎস্য ফিল্ড অফিসার মাজেদুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মাছ আমাদের দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যসম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের এখন থেকেই মাছ চাষ, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষার বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে। নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধভাবে মাছ আহরণ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। বালিয়াডাঙ্গী উপজেলায় মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।”

অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর সমাপনী ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও