রূপগঞ্জে ইনজেকশন সিরিন্জ, মাদক, নগদ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেপ্টেম্বর ০৪ ২০২৬, ১৪:৪৮

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল স্কাফ,  ইনজেকশন সিরিন্জ, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক সাড়ে ৫টায় রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার ফোরস্টার ডকের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

এ সময় মো. পনির হোসেনকে আটক করা হয়। তিনি মৃত আতাউর রহমানের ছেলে এবং তার বাড়ি ঢাকার খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায়।

পরবর্তীতে তার হেফাজতে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স ও মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।####

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও