ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কর্মসংস্থান প্রকল্পে লটারির মাধ্যমে ৮০ জন নারী কর্মী নিয়োগ

অক্টোবর ২৮ ২০২৬, ১৯:৩২

Spread the love

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে লটারির মাধ্যমে ৮০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট ৮০ জন নারী কর্মীকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসপ্রধান ও উপজেলা প্রকৌশলী মো. মাসুদুল আলম বলেন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে নারী কর্মী নির্বাচন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও