রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

নভেম্বর ০৩ ২০২৬, ১৫:২২

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসান (৩৫) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। অন্য তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য জানিয়েছেন।

তবে পুলিশ চারজন আহত হওয়ার কথা জানালেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিক দগ্ধ হওয়ার কথা জানিয়েছেন।

রেজাউল করিম বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও