ভারতের উত্তর প্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৬
তবে উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং দাবি করেন, পুলিশের বন্দুক থেকে একটি গুলিও বের হয়নি। তারা কোনো বিক্ষোভকারীর ওপর একটিও গুলি চালায়নি।বরং বিক্ষোভকারীরায় পুলিশের ওপর হামলা চালিয়েছে।
এদিকে বিক্ষোভ দমাতে দেশটির রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। পুলিশ তাদের ঠেকাতে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছুঁড়ে। ইতিমধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক করা হয়েছে রাজনীতিক, ইতিহাসবিদসহ বিশিষ্ট ব্যক্তিদেরও।










