বরিশাল পুলিশ কমিশনারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১৮ ২০১৮, ১৬:২২

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : গত ১৬ জুলাই সোমবার বেশ কয়েকটি জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় “বরিশাল পুলিশ কমিশনারের মাথায় পিস্তল ঠেকিয়ে পেটালেন আওয়মী লীগ নেতা” সহ বিভিন্ন শিরনামে যে সংবাদ প্রাকাশ করা হয়েছে তার প্রতিবাদ জানানো হয়েছে। সংবাদটি অনেকটা অসত্য ও অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ লিপিতে বলা হয়েছে। মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র স্বাক্ষরিত পাঠানো এক প্রতিবাদ কপির মাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রতিবাদ কপিতে বিএনপি পুলিশের ভাষ্য পত্রিকায় প্রকাশের অনুরোধ করে স্ব-স্ব পত্রিকার রিপোর্টার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্যও অনুরোধ করা হয়। পাঠানো প্রতিবাদ কপিতে পুলিশ কমিশনারের ভাষ্য হুবহু নিচে তুলে ধরা হল।

১. পুলিশ কমিশনারের মাথায় অস্ত্র ঠেকানোর কোন ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ন অসত্য ও উদ্দেশ্য প্রনোদিত।

২. পুলিশ কমিশনারের উপর কোন রাজনৈতিক দলের নেতার চড়াও হওয়ার সংবাদটি অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত।

৩. ঘটনার সময় বেশ কয়েক ব্যক্তি পিস্তল হাতে নিয়ে নান অঙ্গভঙ্গি করছিলেন বলে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয়।

৪. এক পর্যায়ে শাহে আলম কমিশনারের মাথায় পিস্তল ধরেন। এমনকি কমিশনারকে এই সময়ে শারীরিকভাবে লাঞ্ছিত কলেন” বলে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নহে এবং অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত।

৫. এর পরেই কমিশনারের মোবাইল ফোনে কোন ব্যক্তি বিশেষ ফোন করে কথা বলেন। মুলত মুঠোফোনে আলাপচারিতার পরই বরিশাল পুলিশ গ্রেফতারের মতো কোন ঘটনার দিকে না গিয়ে লঞ্চটি ছেড়ে দেয়” মর্মে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও