মুলাদী পৌর ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে মহিউদ্দিন ঢালী
বরিশাল: দীর্ঘদিন দল ক্ষমতায় না থাকায় মুলাদী পৌর বিএনপি এর দলীয় কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছে। মূল দলের বাইরের অঙ্গসংগঠনগুলোতে বর্তমানে একই অবস্থা।তাই নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে বিএনপির অন্যতম সহযোগী অঙ্গসংগঠন ছাত্রদলকে চাঙ্গা করতে এর মধ্যেই ব্যবস্থা নিয়েছে বরিশাল জেলা ছাত্রদল কমিটি। বিগত কিছুদিন পূর্বে বরিশাল জেলা ছাত্রদল কমিটি করা হয়েছে। এবার গঠিত হচ্ছে মুলাদী পৌর ছাত্রদল এর কমিটিও। ইতিমধ্যেই নতুন কমিটিতে জায়গা পেতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে।তবে সার্বিক বিবেচনায় মুলাদী পৌর ছাত্রদলের নতুন মেরুকরন এর এই চূড়ান্ত পর্যায় ছাত্রদলের নতুন নেতা হিসাবে মোঃ মহিউদ্দিন ঢালী কেই এখন দেখতে চায় নেতা কর্মীরা। নেতা-কর্মীদের সমর্থনে সভাপতি পদে মহিউদ্দিনের এগিয়ে থাকার বিষয় এখন স্পষ্ট। অন্য কাউকে পদ দেওয়া হলে সংগঠনটি আরো ঝিমিয়ে পড়বে তথা দীর্ঘসময় ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা নেতৃত্ব কে অবহেলা করা হবে বলে মনে করছে সংগঠটির স্থানীয় নেতা-কর্মীরা।
এদিকে আগামী একাদশতম জাতীয় নির্বাচনে যাতে নতুন কমিটির নেতারা বিশেষ ভূমিকা পালন করতে পারে। সেদিকে লক্ষ রেখেই কমিটি গঠিত হবে বলে একাধিক সূত্র জানান।
এক্ষেত্রে সভাপতি প্রার্থী মহিউদ্দিন ঢালী যোগ্য হিসাবে বিবেচনা করছেন অনেকেই। তিনি দীর্ঘদিন ব্যাপক স্বচ্ছতার সাথেই মুলাদী পৌর ছাত্রদলের নেতৃত্ব প্রদান করেছেন।তাই আগামী নির্বাচনে তিনি বিশেষ অবদান রাখতে পারবেন বলে সকলেই মনে করছে।
সভাপতি পদে প্রতিদন্ধিতা নিয়ে মহিউদ্দিন ঢালী বলেন, দলের জন্য দীর্ঘ সময় কাজ করেছি। দলের ভাল মন্দে পাশে ছিলাম। এখন নেতারা যা ভাল মনে করে তাই হবে।








