শায়েস্তাবাদে মাংসের টুকরায় আল্লাহু নাম লেখা !
বরিশাল: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে গরুর মাংসের টুকরার মধ্যে আরবি ভাষায় আল্লাহু নাম লেখা পাওয়া গিয়েছে। ইউনিয়নের দক্ষিন চর-আইচা গ্রামের তাসলিমা বেগমের বাড়িতে গরুর মাংসের মধ্যে আরবি ভাষায় আল্লাহু লেখা পাওয়া যায়।এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মাংসে আল্লাহু নাম লেখা দেখতে আশপাশের শতশত উৎসুক মানুষ জড়ো হন তার বাড়িতে। তাসলিমা বেগম জানান,বুধবার ফ্রিজে থাকা কোরবানির গরুর মাংস রান্না করার পর প্লেটে নিলে মাংসের উপর আরবি লেখা দেখতে পাই।এরপর পাশের ঘড়ের যারা আরবি লেখা বোঝেন তাদের দেখাই,তখন মাংসের উপর আল্লাহু লেখা দেখতে পাই।পরে আরবি জানা অনেকেই আরবীতে আল্লাহু লেখা শনাক্ত করেন। সরেজমিন স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, মাংসের টুকরো দু’টি দেখার জন্য উৎসুক মানুষের সংখ্যা বেড়েই চলেছে।ইমাম সাহেব সরাসরি মাংসের দু’টি টুকরায় আরবিতে লেখা দেখে আল্লাহু লেখা সনাক্ত করেছেন।তিনি জানান এটি আল্লাহর কুদরতী ছাড়া অন্য কিছু হতে পারে না।








