বরিশাল হিজলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অক্টোবর ১৭ ২০১৮, ২০:০৭

Spread the love
বরিশাল   বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইমন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ইমন উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ইমন নিজের ঘরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘরের লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও