৪ আগস্টেই শেখ হাসিনা পালানোর সিদ্ধান্ত নেন,ঘনিষ্টজনদের জানিয়ে দেওয়ায় তারা ৪ আগস্টই পালিয়ে যান
দৈনিক আগমনী :প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৪ আগস্টই শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন, তাঁর সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে।তাই ৪ আগস্টেই শেখ হাসিনা পালানোর সিদ্ধান্ত নেন এবং ঘনিষ্টজনদের জানিয়ে দেওয়ায় তারা ৪ আগস্টই পালিয়ে যান।বিপদের মধ্যে ফেলে রেখে যান কয়েক কোটি কর্মী-সমর্থকদের।
তিনি দেশত্যাগের সিদ্ধান্তের বিষয়টি তাঁর মন্ত্রিসভা ও দলের আস্থাভাজনদের জানালেও গোপন রাখতে বলেন। বিপদ বুঝতে পেরে অনেকেই তখন দেশ ছেড়ে পালান।
এরপর ৫ আগস্ট জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনাও ইমিগ্রেশন না করে কার্যত পালিয়ে যান।
অবৈধভাবে দেশত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা রাষ্ট্রের প্রচলিত পাঁচটি আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা।
এ জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়েও জানানো হয়েছে। তদন্ত সংস্থা ও সরকারের একাধিক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।













