মেয়র সাদিক আব্দুল্লাহকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

অক্টোবর ২২ ২০১৮, ১৫:১৯

Spread the love

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সোমবার সকালে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেশ কয়েকদিন থেকেই রাজধানীতে অবস্থান করছেন। সর্বশেষ গতকাল রবিবার আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে এসেছেন। এছাড়া নির্বাচিত ৪০ জন কাউন্সিলরের সাথেও তাদের কয়েকশ’ নেতাকর্মী ঢাকায় এসেছেন।সূত্র মতে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে ২৩ অক্টোবর। একইদিনে দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সম্পাদনায়: নাঈম ইসলাম

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও