মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকলে ধানের শীষে ভোট দিবেন-আখতারুজ্জামান
এনামুল মবিন(সবুজ),প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের পক্ষে শেষ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
পথসভায় প্রধান অতিথি আগামী ১২ তারিখে ধানের শীষের ভোট প্রার্থনা করে তাঁর বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রবর্তন করে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ইশতেহার ঘোষণা করেছেন। ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করে দেবেন, ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে মডেল বাংলাদেশে রুপান্তরিত করবেন। শিক্ষা কমিশন গঠন করে শিক্ষার মানোন্নয়ন করবেন, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করে উন্নত শিক্ষাদান প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য দেশের উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করছি। এসময় তিনি আরও বলেন-বিএনপি সরকার গঠন করতে পারলে, ৭১ ও জুলাই সনদ সমন্বয় করে বেকার সমস্যা সমাধান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, ক্রীড়ার উন্নয়নসহ ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
পথসভায় উপজেলার বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবর রহমান শাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, চিরিরবন্দর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আকতার হোসেন হামদু, দিনাজপুর আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আ ন ম হাবিবুল্লাহ, চিরিরবন্দর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান সরকার, খানসামা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম বিএসসি, উপজেলার বিএনপি নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ শরিফুল ইসলাম প্রধান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল আলম তুহিন, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সমুন্নত রাখতে, ৭১-এ রাজাকার কর্তৃক লুন্ঠিত সম্মান রক্ষায়, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকলে ধানের শীষে ভোট দিবেন। মুক্তিযুদ্ধের সময় কারা কি করেছে, কারা ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা হিন্দুদের বাড়িঘরে লুটপাট করেছে, কারা হিন্দু নারী যুবতীদের পৈশাচিক কায়দায় বর্বর নির্যাতন করেছে, কারা খান সেনাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, কারা মুক্তিযোদ্ধাদের অবস্থান জানিয়ে দিয়েছে, সেগুলো মনে করে প্রতিবাদ স্বরুপ ধানের শীষে ভোট দিয়ে রাজাকারদের প্রতিহত করতে হবে।













