রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি

সেপ্টেম্বর ১৭ ২০২৬, ২০:৫২

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ই সেপ্টেম্বর) এফ এন এফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন রূপগঞ্জ কাঞ্চন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান নয়,প্রয়োজন নিয়মিত পরিচ্ছন্নতা, সচেতনতা ও জনসম্পৃক্ততা। আমাদের সম্মিলিত সচেতনতাই পারে এডিস মশার বিস্তার রোধ করতে।
আসুন, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি ডেঙ্গুমুক্ত রূপগঞ্জ।
###########

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও