প্রদীপের নীচে অন্ধকার, বালু নদে ১৭ বাঁশের সাঁকো

সেপ্টেম্বর ১৮ ২০২৬, ১৫:৩১

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ: হেলাল মিয়ার দিন শুরু হয় সবজি ক্ষেতে পরিচর্যার মধ্য দিয়ে| বয়সের ভারে চলা দায় তার| তবু জীবনের তাগিদে নিজের ফলানো সবজি নিয়ে ছুটেন ঢাকার উদ্দেশ্যে| বালুনদেও বাঁশের সাঁকোই তার যাতায়াতের মাধ্যম| দুই বগলে দুটি কাঁচা লাউ চেপে ধরে, থরথর করে কাঁপতে থাকা চার ইঞ্চি চওড়া এক ফালি বাঁশের ওপর পা ফেলেন তিনি।

নিচে কুচকুচে কালো, তীব্র দুর্গন্ধযুক্ত নদের পানি| একটু পা মচকালেই অবধারিত মৃত্যু কিংবা পঙ্গুত্ব| এটি যেন প্রদীপের নীচে অন্ধকারের মতই| ঢাকার পশ্চিমে বালুনদেও তীওে ২৫ টি গ্রামের বাসিন্দাওে এ দুর্ভোগ চির জনমের| এছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫ নং ওয়ার্ডের বাস্তবতার এক ঝলকও এটি ।

খাতা-কলমে এই ওয়ার্ডের বাসিন্দারা ‘মেগাসিটি’ ঢাকার অভিজাত ট্যাক্সপেয়ার নাগরিক! এখানকার ২৫টি গ্রামের লাখো মানুষের ভাগ্য আজও ঝুলে আছে ১৭ খানা নড়বড়ে বাঁশের সাঁকোতে| রাজধানী ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্ব| অথচ এখানকার বাসিন্দারা যেন গত শতাব্দীর কোনো পাতায় আটকে আছে| স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরও এখানে যাতায়াতের প্রধান বাহন—বাঁশের সাঁকো!

নাগরিক জীবনের সুবিধার স্বপ্ন দেখানো হয়েছিল প্রতিটি নির্বাচনী ইশতেহারে| স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এই ২০২৬ সালে এসেও যাতায়াতের এই চিত্র সেভাবে বদলায়নি| নড়াই ও দেব ধোলাই নদের ওপর এই বাঁশের সাঁকোগুলোর বয়স প্রায় ৩০ থেকে ৩৫ বছর|
বছরের পর বছর ধরে এক সাঁকো ভেঙে আরেক সাঁকো তোলা হয়| প্রতিটি সাঁকোর গড় ˆদর্ঘ্য ১৫০ থেকে ৩০০ ফুট এবং প্রস্থ মাত্র আড়াই থেকে তিন ফুট।

সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে, বিশাল অঞ্চল আজ নগরসভ্যতার বাইরে| নগর পাড়া , খামারপাড়া, দেইলপাড়া, কামশাইর, বড়ালু, পাড়াগাও, গৌড়নগর, বাবুর জায়গা, জোরভিটা, লায়নহাটি, বালুরপাড়, ফকিরখালী, ইদেরকান্দি, দাসেরকান্দিসহ প্রায় ২৫টি গ্রামের কয়েক লাখ মানুষের যাতায়াতের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে ১৭টি বাঁশের সাঁকো| প্রতিদিন এই রুট ব্যবহার করে খিলগাঁও, বাসাবো কিংবা মতিঝিলের মূল ভূখণ্ডে প্রবেশ করতে হয় হাজার হাজার কর্মজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীর।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার মানুষের ট্যাক্সের বোঝা বেড়েছে প্রায় তিন থেকে পাঁচ গুণ| আগে যেখানে ইউনিয়ন পরিষদে নামমাত্র কর নেয়া হতো, এখন সেখানে প্রতিটি পরিবারকে বছরে হাজার হাজার টাকা হোল্ডিং ট্যাক্স গুনতে হচ্ছে| বালু নদীঘেঁষা বালুরপাড় গ্রাম| এ গ্রামের দবির কাজী বলেন, ‘ঢাকায় বাস করেও যেন মনে হয় কোনো দ্বীপে আছি| রাস্তা আছে, কিন্তু সরু| রাস্তার মাঝখানে অনেক ˆবদ্যুতিক খুঁটি| ফলে বাঁশের সাঁকোই আমাদের ভরসা|
গৌড়নগর গ্রামের ৭৮ বছর বয়সী আলী মিয়া আক্ষেপ করে বলেন, ‘কত্তো এমপি আইলো আর গেলো, কেউ সেতু কইরা দেয় না| হগলতে ইলেকশন আইলে কয়, সেতু কইরা দিবো| পরে আর খবর থাহে না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, এই সাঁকোগুলো কোনো সরকারি অনুমোদন নাই| পারাপারের জন্য জনপ্রতি পাঁচ টাকা হারে টোল আদায় করা হয়| সাইকেল বা হালকা মালপত্র থাকলে টোলের পরিমাণ দাঁড়ায় ১০ টাকা| প্রতিদিন একেকটি সাঁকো থেকে গড়ে তিন থেকে সাত হাজার টাকা পর্যন্ত টোল আদায় হয়| মাসে যার পরিমাণ দাঁড়ায় লাখ টাকার ওপরে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সাঁকো এখন আর শুধু চলাচলের মাধ্যম নয়, এটি যেন একটি মৃত্যুকূপ| গত পাঁচ বছরে এই সাঁকো পার হতে গিয়ে কিংবা বিনা চিকিৎসায় মারা গেছে অন্তত ২১ জন মুমূর্ষু রোগী| গত ২০২৪ সালে সাঁকো থেকে পড়ে গৌড়নগর গ্রামের শফি মিয়া (৬৫) মারা যান| ২০২৫ সালে সাঁকো পার হতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফাতেমা বেগম (১০) পঙ্গুত্ব বরণ করেছে| ২০২৬ সালের গত ছয় মাসে ছোট-বড় অন্তত ৯টি দুর্ঘটনার তথ্য জানা গেছে ।

প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘তৎকালীন সরকার কোনো পরিকল্পনা করেনি| অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কোনো পরিকল্পনা ছিল না| একনদে ১৭টি বাঁশের সাঁকো, এটা আসলে কেমন জানি দেখায়? সংশ্লিষ্টদের সাথে কথা বলে দেখি কিছু করা যায় কিনা?

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও