ঠাকুরগাঁও ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা দপ্তর প্রধানদের মত বিনিময় সভা
জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ঠাকুরগাঁও ২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালামের সাথে উপজেলা পর্যায়ের দপ্তরগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তামান্না ফেরদৌস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মাডি,প্রাণিসম্পদ কর্মকর্তা আজমুল হুদা তপন ,সমবায় কর্মকর্তা মো. নাজমুল হোসেন সমাজ সেবা কর্মকর্তা রমজান আলী ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় ,খাদ্য কর্মকর্তা পরিতোষ চন্দ্র,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাইলট স্কুলের প্রধান শিক্ষক ডক্টর টি এম মাহবুবুর রহমান সাবেক বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ সাবেক সহ-সভাপতি ডাক্তার তোফায়েল সাবেক উপজেলার সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরেদুর রহমান
মতবিনিময় সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে উপজেলা দপ্তর প্রধানগণ কর্মরত দপ্তরের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকগণ
এছাড়াও অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো নিরসনে মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সবশেষে নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম সকল দপ্তর প্রধানদের আনীত সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এবং একটি আধুনিক বালিয়াডাঙ্গী উপজেলা গড়ায় ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন













