বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাচনে আলোচনায় ড. টিএম মাহবুবর রহমান
জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি) মহোদয়ের সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন ড. টিএম মাহবুবর রহমান।
তিনি বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন তৃণমূল রাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন। রাজনৈতিক জীবনে দায়িত্বশীল, ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন নেতা হিসেবে স্থানীয় নেতাকর্মীদের কাছে সুপরিচিত।
পেশাগত জীবনে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। একজন শিক্ষানুরাগী, সুশৃঙ্খল ও আদর্শ নেতৃত্বের কারণে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠিন সময়ে দলকে সুসংগঠিত করা এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে আলোচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দক্ষতা, সমন্বয় ক্ষমতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে আসছেন।
স্থানীয়দের অনেকেই মনে করেন, তারেক রহমানের ঘোষিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন—সে জায়গা থেকে ড. টিএম মাহবুবর রহমান একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারেন।
তাঁর সৌম্য আচরণ, মেধা, প্রশাসনিক দক্ষতা ও দলীয় কর্মীদের প্রতি সহমর্মী মনোভাব তাঁকে আলাদা করেছে। সব মিলিয়ে উপজেলায় ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নমূলক নেতৃত্ব দিতে সক্ষম হবেন—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।













