বালিয়াডাঙ্গীতে তুলা চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন

জুলাই ০৭ ২০২৬, ১৫:২১

Spread the love

উপজেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দাম: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে সোমবার উপজেলায় হলরুমে তুলা উন্নয়ন বোর্ড এর উদ্যোগে চাষিদের কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড বালিয়াডাঙ্গী ইউনিট এর আয়োজনে  ২০২৫/২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করেন।

তুলা উন্নয়ন বোর্ড প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার এর সভাপত্বিতে প্রধান অতিথি ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস বক্তব্য রাখেন।

তুলা আমাদের অর্থকারী ফসল। তুলা থেকে বস্ত্র তৈরি করা হয়। আমাদের দেশে তুলার উৎপাদন কম হওয়ায় বাহিরের দেশে থেকে তুলা সংগ্রহ করতে হয় । তাই তুলা চাষে আগ্রহী হতে হবে । উৎপাদন বাড়লে আমাদের কে বাহিরের দেশের অপেক্ষায় থাকতে হবে না। তাছাড়াও তুলা একটি লাভজনক ফসল।

একই জমিতে তুলাসহ সাথী ফসলের চাষাবাদ করা যায়। এতে করে চাষিরা অল্প খরচে লাভবান হতে পারে বলে বক্তব্যরা তাদের বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস তুলা উন্নয়ন কর্মকর্তা পহিদা বেগম কটন ইউনিট কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ তোফাজ্জল হোসেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক পাইলট স্কুলের প্রধান শিক্ষক ডক্টর টিএম মাহবুবুর রহমান বণিক সমিতির সভাপতি ডাক্তার তোফায়েল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার পল্লী বিদ্যুৎ ডিজিএম হামিদুল হক এবং তুলা চাষিগণ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ৩০ জন কৃষককে প্রণোদনা হিসাবে সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও