বালিয়াডাঙ্গীতে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার জন্য চেক বিতরণ
উপজেলা প্রতিনিধি ,নূরে আলম সাদ্দাম: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ১৩ জন ব্যক্তির মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সোমবার (৬জুলাই) উপজেলা হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা রমজান আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহাবুবুর রহমান এ সময় বিভিন্ন উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বক্তব্য শেষ করে উপকার ভোগীদের কাছে চেক তুলে দেয়া হয় চেক পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।













