রূপগঞ্জের হাটাব চাঁদের টেকের হাবিবাকে মানিকগঞ্জের সিংগাইর আদালতে হাজিরার নির্দেশ

আগস্ট ০৬ ২০২৬, ১৮:৩৪

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর আমলী আদালতে দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকার হাবিবা (৪০)-এর বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মামলার আসামির বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৮৭ ও ৮৮ ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণের পর আদালতের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, আসামি গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন অথবা আত্মগোপন করেছেন এবং তার শিগগির গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৩৯বি(১) ধারার বিধান অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে মামলার বিচারের মুখোমুখি হওয়ার জন্য আসামিকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আসামির অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তির তফসিল অনুযায়ী, মামলাটি সি.আর-৭৩২ (সিং) ২০২৫ নম্বরের। মামলায় দণ্ডবিধির ৪১৭/৪২০/৫০৬(২) ধারায় অভিযোগ উল্লেখ করা হয়েছে।

আসামি হাবিবা (২৬), পিতা—আব্দুল হারিজ , মাতা—জয়নব। ঠিকানা—গ্রাম: হাটাব, চাঁদেরটেক, ডাকঘর: মাজুমাবাদ, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।

মামলাটি আমলী আদালত, সিংগাইর (সি.আর. ফাইল)-এ বিচারাধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও