বালিয়াডাঙ্গীতে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার চাড়োল ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো, রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি আহসান উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাড়োল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান টুলটুল ইসলাম ,বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান ,ঠাকুরগাঁও জেলার কৃষক দলের সাধারণ সম্পাদক তফিকুর রহমান উজ্জল, চাড়োল ইউনিয়নের বিএনপি’র সভাপতি হাবিবুল্লাহ বাবু, সাধারণ সম্পাদক আব্দুর সবুর, পাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন আক্তার, আরো উপস্থিত ছিলেন লাহিড়ী বাজারের ব্যবসায়ী সহ ইউপি সদস্যগণ।













