বালিয়াডাঙ্গীতে জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ০৮ ২০২৬, ১৯:৩১

Spread the love

জেলা প্রতিনিধি,নূরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমবায় মুক্তি গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রেলি বের করা হয় রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর শেষ করা হয় পড়ে অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলার সমবায় অফিসার নাজমুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান উল হক আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার তামান্না ফেরদৌস দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা অফিসার রমজান আলী মাধ্যমিক শিক্ষা অফিসার রওশনারা বেগম প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক কার্যক্রমের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সমবায় সমিতির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও