সিঙ্গাপুরের টেম্পানীস শাখা যুবলীগের প্রচার সম্পাদক হলেন বরিশালের সন্তান মারুফ
স্টাফ রিপোর্টার :- বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেম্পানীস শাখা সিঙ্গাপুর এর কমিটি গঠিত হয়েছে। সিঙ্গাপুর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি কে এইচ আলামিন এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয় । মারুফ বরিশালের কৃতিসন্তান ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের তালাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মারুফ হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আগামী ১ বছরের জন্য মনোনীত করা হয়েছে।নবগঠিত কমিটির সদস্যরা দেশবাসীর কাছে দোআ চেয়েছেন।








