শায়েস্তবাদ ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগীকে কুপিয়ে জখম (বিস্তারিত)

এপ্রিল ১৩ ২০১৯, ১৩:২৯

Spread the love

বরিশালের সদর উপজেলার শায়েস্তবাদ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্নার সহযোগী জাফর আকনকে (৪৬) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল সন্ধ্যায় ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর জখম অবস্থায় জাফরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই লঞ্চযোগে ঢাকাতে নেয়া হয়।আহত জাফর আকন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।জাফর আকন ৩ নং ওয়ার্ডের ফজলে আলী আকনের ছেলে।ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না অভিযোগ করেন, জাফর আকনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মামুন তালুকদারের বিরোধ চলছিল।আর সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ৩ নং ওয়ার্ডের বটতলা এলাকায় তার ওপর হামলা করেন আ’লীগ সভাপতি,তার ভাই ও ১ নম্বর ওয়ার্ড মেম্বর কবির হোসেনসহ অন্তত ১০ থেকে ১৫ জন। এসময় তাকে মারধর করে একপর্যায়ে কুপিয়ে জখম করেন তারা।এ বিষয়ে  আ’লীগ সভাপতি মামুন তালুকদার জানায়,জাফর আকন শ্রমিকলীগ নেতা কামাল প্যদাকে মারধর করে।পরে কামাল প্যাদা তার আত্বীয়-স্বজন গিয়ে পাল্টা হামলা করে।আমি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে ছিলাম, ঘটনাস্থলে উপস্থিত তো দুরের কথা ঘটনার অনেক পরে জানতে পারি এ ঘটনা। রাজনৈতিকভাবে হেয় করার লক্ষে আমাকে অভিযুক্ত করা হয়েছে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।হামলাকারীরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করতে পারেনি।জাফর আকনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন,মামলা নং ১৩।অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও