মুলাদীর নাজিরপুরে জমি দখল করে জোরপূর্বক ভবন নির্মাণ

মে ২২ ২০১৯, ২৩:০১

Spread the love

বরিশালঃ  বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের মৃত্যু তাহের আকনে পুত্র হালিম আকনের বিরুদ্ধে জেরপূর্বক জমি দখল করে , গাছ কেটে ভবন নির্মান করার অভিযোগ এনে মামলা দায়ের করেন একই এলাকার মকবুল হোসেনের স্ত্রী । মামলার এজাহারসূত্রে জানাযায় মকবুল হোসেন ৪/১২/১৯৯৫ সালে সাবকবলা দলিল মুলে জমিটি ক্রয় করেন। সেখানে বিভিন্ন ধরনের গাছ রোপন করেন। হঠাৎ করে মকবুল হোসেন অসুস্থ হয়ে পরলে আ: হালিম তার দলবল নিয়ে তার জমিতে থাকা সকল গাছ কর্তন করে। যাহার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। তার বসতি ভাংচুর করে ।যেখানে তার ২০ হাজার টাকা ক্ষয় ক্ষতি হয়। ঘটনার সময় তার বসত ঘরে গরু বিক্রির ৩০ হাজার টাকা নিয়ে যায় হালিম ও তার সন্ত্রাসী বাহিনি বলে মামলার এজাহারে উল্লেখ করেন । এ বিষয়ে মকবুলের স্ত্রী জানান ঘটনার পর তিনি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের কাছে গেলে তারা বিষয়টি মিমাংসার আশ্বাস দিয় ৩ মাস ঘুরাতে থাকে ।এই সময়ের ভিতরে হালিম রাতারাতি ভবন নির্মান করে ফেলেন। ভবন যখন মাথা উঁচু করে দাড়িয়ে যায় তখন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা মামলা করতে বলেন। বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর স্থানীয় প্রশাসনকে আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।তাদের কথা উপেক্ষা করে রাতের আঁধারে কাজ করছেন হালিম বাহিনি। এছারা মকবুলের গলায় গামছা পেচিয়ে মেরে ফেলার চেস্টা করে হালিম বলে অভিযোগ করেন মকবুলের স্ত্রী ।এদিকে মকবুল ও তার পরিবারের জীবন হারানোর ভয়ে কাটছে প্রতিটি দিন। এবিষয়ে অভিযুক্ত হালিমকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন্নি। এ বিষয়ে মুলাদী থানার ওসি (তদন্ত) সায়েদ হোসেন জানান ,আদালত থেকে যে আদেশ প্রদান করেছেন সেই অনুযায়ী আমরা কাজ করেছি।আদালত এর উপরে তো আমরা কোন হস্তক্ষেপ করতে পারিনা।কাজ বন্ধ করে দেয়া হয়েছে,তবে রাতের আধারে ভিতরে মাঝে মাঝে কাজ করে বলে অভিযোগ আছে । তবে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।এছারা ওখানে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ আদালতের যে আদেশ রয়েছে সেই মোতাবেক কাজ করছি।এ বিষয়ে আদালতে একটি রিপোর্ট ও প্রদান করা হবে।

এছাড়াও  খুব শীগ্রই তার আঙ্গুল ফুলে কলাগাছের ফিরিস্তি নিয়ে আসছি ২য় পর্বে….

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও