জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী কায়সার এর মৃত্যুদন্ড বহাল রেখেছেন আপিল বিভাগঃবাঙালি নারীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়ায়
আগমনী ডেস্কঃমুক্তিযুদ্ধের সময় এক নারীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করেছিলেন জাতীয় পার্টির (জাপা) সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার। তার বিরুদ্ধে আনা অনেকগুলো অভিযোগের মধ্যে এক বাঙালি নারীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনায় মৃত্যুদণ্ড দিয়েছিল হাইকোর্ট।
সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। এ রায়ের মধ্য দিয়ে এই প্রথম কোনো নারীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনার অভিযোগে সর্ব সম্মতিক্রমে মৃত্যুদণ্ড বহাল রাখলেন আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
কায়সারকে যে সাতটি অভিযোগে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তার মধ্য তিনটিতে মৃত্যুদণ্ড, তিনটিতে যাবজ্জীবন ও একটি অভিযোগ থেকে খালাস দিয়ে মঙ্গলবার রায় দেন আপিল বিভাগ।
এর মধ্যে ১২ নম্বরে ধর্ষণের অভিযোগে তার মৃত্যুদণ্ড সর্বসম্মতিক্রমে বহাল রাখেন আদালত।
রায়ের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, ধর্ষণে সহায়তা করায় এই প্রথম একটি মৃত্যুদণ্ড দেওয়া হলো।
আসামিপক্ষের আইনজীবী এসএম শাজাহান সাংবাদিকদের বলেন, পূর্নাঙ্গ রায় প্রকাশ হলে তা দেখে আপিল বিভাগে রিভিউ আবেদন করা হবে।










