শায়েস্তাবাদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদকের ইন্তেকাল | বিভিন্ন মহলের শোক
বরিশাল: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন।রবিবার তিনি শেবাচিম হাসপাতালে শেষ নিংশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার আসর বাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযার নামাজে অংশনেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।এসময় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,বরিশাল আইনজীবী সমিতিসহ বিভিন্ন মহল ।








