আগমনী ডেস্কঃবরিশালে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া এলাকায় এক মাদ্রাসা ছাত্রীর মাকে ধর্ম মা ডেকে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তের বিচার দাবী করেছেন নির্যাতিতার স্বজনরা। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (০৬ অক্টোবার) দুপুরে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।








