নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন দুই বোনকে ধর্ষণের জন্য আবু বক্কর আটক
আগমনী ডেস্কঃ ধষর্ণের শিকার দুই বোনের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানাার ওসি জানান, ৫ অক্টোবর রাতে ঐ দুই বোন বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে একটি বাড়ির দারোয়ান আবু বক্করের কাছে আশ্রয় চায়। আবু বক্কর তাদের নাতিন বলে সম্বোধন করে বাড়িতে আশ্রয় দেয় এবং রাতে আবু বক্কর দুই বোনকেই ধর্ষণ করে পালিয়ে যায়। ভোরে তারা তাদের বাড়ি চলে আসে।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় আপন দুই বোন ধর্ষণের অভিযোগে আবু বক্কর (৪৮) নামে অভিযুক্ত কেয়ারটেকারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে বারটায় দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু বক্কর নোয়াখালীর সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত অদুল্লা মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, এ ঘটনা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানায়, বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে এলাকাবাসী থানায় ফোন করে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ গিয়ে আবু বক্করকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।












