স্ট্রোক-এ সহায়তা করবে গলায় বসানো সেন্সর(ভিডিও সহ )
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির কথা বলা আর খাবার গলঃধকরণের সক্ষমতা থেকে আক্রান্ত হওয়ার পর ব্যক্তি কতোটা ভালোভাবে মানিয়ে নিচ্ছেন তা অনেকটা বোঝা যায়। কিন্তু এই বিষয়টি মাপা কঠিন। এক্ষেত্রে মাইক্রোফোনগুলো প্রায়ই রোগীর আর আশপাশের শব্দের মধ্যে পার্থক্য করতে পারে না। এ বিষয়টি মাথায় আনা হয়েছে নতুন এক সেন্সর, এমনটাই বলা হয়েছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর
প্রযুক্তি সাইটটি বলেছে, এই সেন্সর একটি মাইক্রোফোনের তুলনায় শুধু সঠিকই নয় বরং তুলনামূলকভাবে আরও আরামদায়ক এবং এটি বেশিদিন টিকবে। এতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার ফলে গলার ত্বক ভাঁজ হলেও বিরক্ত লাগবে না।
এই সেন্সর কাউকে পুরোপুরি সুস্থ করে দেবে না, কিন্তু এটি আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার প্রক্রিয়া দ্রুত করবে বলেই উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে।

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৭কে,মেহেরবা প্লাজা ৩৩ তোপাখানা রোড,ঢাকা
