রংপুরে হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিস্কার
এম হামিদুর রহমান লিমন, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে বাংলাদেশে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সদস্য এরশাদুল হক এরশাদ কে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হারাগাছ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে হাকিবুর রহমান (মাস্টার) অংশগ্রহণ করছেন।
কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম মায়া বিষয়টি নিশ্চিত করে বলেন,শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের সাধারন সভায় বিদ্রোহী প্রার্থীর বিষয়টি তুলে ধরা হলে জেলা আওয়ামীলীগ বহিস্কার আদেশ অনুমোদন করেন। এই আদেশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগের সকল ধরনের পদ-পদবী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তিনি না মেনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।








