চিরিরবন্দরে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা

মার্চ ২৫ ২০২১, ২৩:০৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। এই একটি শব্দে জাতি খুঁজে পায় তার শেকড়ের সন্ধান। বাংলাদেশের ইতিহাস স্মরণ করতে গেলে হাজার বছরের স্বাধীনতার সংগ্রামের বিভিন্ন খণ্ডিত ইতিহাস আমাদের কাছে স্মরণযোগ্য। এই সব কিছু ছাপিয়ে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ মূর্ত করেছে আমাদের প্রকৃত স্বাধীনতা। আর এই মুক্তিযুদ্ধের ইতিহাস গড়ে উঠেছে আমাদের ভাষার অধিকার ও স্বাধীন স্বায়ত্বশাসনের আন্দোলন থেকে। ২৩ বছরের পাকিস্তানি শাসন থেকে এই দেশকে মুক্ত করতে অনেক রক্ত ঝরেছে। অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এক একটি স্মরণীয় মূহুর্ত।

ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। বাংলার মানুষের জীবনে নেমে আসে অন্ধকার, চলে নির্বিচারে গণহত্যা। দিনাজপুর চিরিরবন্দরে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু হলে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়েশা সিদ্দিকা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুবুর রহমান শাহ্।চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুকুল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার, উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও