রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ১২জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৮জুলাই মঙ্গলবার ও ২৭ জুলাই সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ দন্ড প্রদান করেন
দন্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জ উপজেলার সোনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া, শফিকুল, ইমান আলী ও রফিকুল ইসলাম। এদের মধ্যে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর, রফিকুল ইসলামকে দুই মাস ও বাকিদের চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই ১২জন বেশ কিছুদিন ধরেই ইয়াবা, মদ, গাঁজা বিক্রি এবং সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানিতে বিচার বিশ্লেষণ করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।













