পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করায় লকডাউনে ১ম দিনে ঠাকুরগাঁও শহর ফাঁকা

এপ্রিল ১৪ ২০২১, ১৯:২৭

Spread the love

আব্দুল্লাহ আল সুমন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলাতেও ভোর রাত থেকেই কঠোর অবস্থানে ছিল প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে ছিল জেলা পুলিশের নজরদারি এবং মনিটরিং টিম।

বেলা বাড়ার সাথে সাথে শহর জুড়ে আরো কঠোর অবস্থানে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি।

দেশজুড়ে ৮ দিনে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া বিধিনিষেধ আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।লকডাউনের ৮ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন।
তবে হসপিটাল ও ঔষধ পরিবহন গাড়ি চলাচল করছে শহর জুড়ে শুধু ফার্মেসীর দোকান খোলা রয়েছে অন্যান্য দোকান গুলো হোম ডেলভারীর বেবস্থা করেছে ।

গন পরিবহন বন্ধ থাকার ঘোষণা দিলেও পেটের দায়ে রিক্সা নিয়ে বের হয় অনেকেই, ফলে কোনো কোনো রিকশার সিট খুলে নিয়ে রাখা হয়।

পরে গণ পরিবহন গাড়ি গুলো ঠাকুরগাঁও সার্কিট হাউস এর সামনে অবস্থান করছে ।

সড়কের দেখা যায় অনেকে ঢাকা থেকে মাইক্রোবাস ও পিকাপ ভাড়া করে আসছে জেলা শহরে।

কঠোর বিধি নিষেধ আরোপ করায় আগের লক ডাউনের তুলনায় এবার তুলনামূলক ভাবে বেশ নিয়ন্ত্রণে আছে লক ডাউন পরিস্থিতি।

শহর জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও