চট্টগ্রামে অনুমোদন বিহীন বিদেশী/সরকারি ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জব্দ-জরিমানা

এপ্রিল ১৫ ২০২১, ২১:৫৯

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রামে জেলা প্রতিনিধি : চট্টগ্রামে দেশি বিদেশি ওষুধের ডিপো খ্যাত কোতোয়ালি থানাধীন হাজারী গলিতে ( লেইন) অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চারটি ঔষুধের দোকানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের নেতৃত্বে হাজারী গলির ঔষুধের মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।

এ সময় কয়েকটি দোকানের প্রচুর পরিমাণে বিক্রয় নিষিদ্ধ অননুমোদিত বিদেশী মিস ব্র্যাডিং এবং ক্ষতিকারক শক্তিবর্ধক ঔষুধসহ সরকারিভাবে বিনামূল্যে বিতরণ যোগ্য ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় নিউ ড্রাগ হাউসকে ১ লাখ টাকা, এম মেডিকোকে ৬০ হাজার টাকা, গোপাল মেডিক্যাল হলকে ৮০ টাকা, প্রভাতী ড্রাগ হাউসকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অবৈধ ঔষুধগুলো বিধি মোতাবেক ধ্বংসের জন্য জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও